সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২২, ১৫:৪৩আপডেট : ১০ মার্চ ২০২২, ১৫:৪৩

২০২১ সালে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পূজামণ্ডপ, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উগ্র সাম্প্রদায়িক অশুভ গোষ্ঠীর হামলায় নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পূজামণ্ডপ, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত মোট ৩১টি মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৪৪ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক অতিদ্রুত হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকেও এ ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।

গত ১৩ অক্টোবর কোরআন অবমাননার অভিযোগ এনে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় রক্ষা কালীমন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম