হাই নয়, ইভিএম লো লেভেলের টেকনোলজি: জাফর ইকবাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২২, ১৯:০১আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৯:০১

বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে বলা হচ্ছে—এটা নাকি অনেক হাই লেভেলের টেকনোলজি৷ আসলে তা না। এটার টেকনোলজি খুবই লো লেভেলের। এখন তো অনেক হাইটেক জিনিসপত্র আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইভিএম নিয়ে প্রজেক্ট করে।

রবিবার (১৩ মার্চ) বিকালে রাজধানীর নির্বাচন ভবনে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইসির সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জাফর ইকবাল বলেন, আপনারা যত ভালো কাজই করেন, গালি খেতেই হবে। গালি নিয়ে ভাববেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যেন বলতে পারেন, আমি কাজটা ঠিকমতো করতে পেরেছি। এটা গুরুত্বপূর্ণ।

প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, দেশের প্রায় এক কোটি মানুষ বিদেশে থাকেন। তারাও দেশ নিয়ে ভাবেন। তারা কীভাবে ভোট দিতে পারে সেটা দেখতে হবে। ইদানীং দেখা যাচ্ছে অনেকের জাতীয় পরিচয়পত্রে ভুল হচ্ছে। এটার জন্য অনেকে অনেক টাকা খরচ করেও সমাধান পাচ্ছেন না। কমিশন এটা দেখলে ও সমস্যার সমাধান করলে একটা পজিটিভ ইমপ্রেশন পড়বে।

আমি নিরপেক্ষতাকে ভয় পাই উল্লেখ করে তিনি বলেন, আমি স্বপ্ন দেখি, একদিন এমন নির্বাচন হবে যেখানে জয়ী দল এবং হারা দল—দুটাই মুক্তিযুদ্ধের পক্ষের হবে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম