দুই বছরে দেশ হবে মধ্যম আয়ের: আমু

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৬, ২২:৩৭আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ২২:৫৮

সভায় বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০১৮ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশেকে মধ্যম আয়ের দেশে পরিণত করার পরিকল্পনা নিয়েছেন। ইতিমধ্যে আমরা নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।

বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির  ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী শেখ ফজলুল হক মনি সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকার আসে সরকার যায়, দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়না। কিন্তু শেখ হাসিনা দেশের দায়িত্ব নিয়ে মানুষের জন্য কাজ করছেন। তিনি দেশের ১৬ কোটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করে সবার মুখে হাসি ফুটিয়েছেন। অর্থনৈতিক মুক্তির জন্য ঘুম হারাম করে অক্লান্ত পরিশ্রম করছেন।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বিশ্ব মন্দার মধ্যেও আমাদের জিডিপি ৬ এর ওপরে। গ্রামভিত্তিক অর্থনীতিকে মজমুত করে প্রধানমন্ত্রী দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশে শিক্ষার হার ৪৭% থেকে ৭১% এ উন্নীত হয়েছে। আমরা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ভিজিডি, ভিজিএফ দিয়ে সামাজিক নিরাপত্তাবলয় গড়ে তুলছি।

এছাড়া সমুদ্রসীমা নির্ধারণে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনয়নে ও মুক্তিযুদ্ধের চেতনাকে সুপ্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য ভূমিকার কথা বলেন শিল্পমন্ত্রী।

শেখ ফজলুল হক মনির স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ঘাতকরা ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার আগেই শেখ মনিকে হত্যা করে। কারণ তারা জানতো মনি বেঁচে থাকলে বাংলাদেশে বিপ্লব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ। আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।

বিকেলে শিল্পমন্ত্রী আমির হোমেন আমু টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে গোপালগঞ্জ শহরতলীর হরিদাসপুরে সম্প্রসারিত নতুন বিসিক শিল্পনগরীর নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম