৬৮ শতাংশ জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা বাড়াতে চায়: রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২২, ১৩:৩৫আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৩:৩৫

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, এ দেশে জাপানের প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ  প্রতি বছর বাড়ছে। গত ১০ বছরে বাংলাদেশে জাপানের বিনিয়োগ বেড়েছে ৩ গুনের বেশি। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, আগামী দুই বছরে ৬৮ শতাংশ জাপানি কোম্পানি বাংলাদেশে তাদের ব্যবসা প্রসারিত করতে চায়।

বুধবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানের ওয়েস্টিনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত জাপান ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

ইতো নাওকি বলেন, বঙ্গবন্ধুর জাপান সফর বাংলাদেশের সঙ্গে সহযোগিতার একটি ভিত্তি ছিল। জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব এবং সহযোগিতা যেকোনও সময়ের চেয়ে বহুগুণ বেড়েছে। অর্থনৈতিক উন্নতি এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, ‘বাংলাদেশ বিনিয়োগের জন্য খুবই আকৃষ্ট জায়গা। দুই দেশের মধ্যে এই সহযোগিতা সামনের দিনগুলোতে আরও বাড়বে।’

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তিনি বলেন, আমি স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে শুভেচ্ছা জানাই। উন্নত দেশ হওয়ার পথে বাংলাদেশকে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। শিল্পকে বৈচিত্র্যপূর্ণ করতে হবে। উৎপাদন বাড়াতে নতুন নতুন প্রযুক্তির সহায়তা নেওয়ার প্রয়োজন আছে। জনশক্তির দক্ষতা বাড়ানোর প্রয়োজনও আছে। বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী দিকে জোর দিতে হবে। জাপানের বেসরকারি প্রতিষ্ঠানগুলো সেসব চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করতে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি।

এ সময় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির জন্য প্রতিটি দেশের ক্ষেত্রে শান্তি অত্যন্ত জরুরি।

সেমিনারে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত, রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম