রিয়াদের সঙ্গে খাদ্য নিরাপত্তা, সবুজায়ন প্রকল্পে কাজ করতে চায় ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২২, ১৪:০৮আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৪:০৮

সৌদি আরবের সঙ্গে খাদ্য নিরাপত্তা ও সবুজায়ন প্রকল্পে বাংলাদেশ কাজ করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার (১৬ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরব সবুজায়নের উদ্যোগ নিয়েছে এবং এর মাধ্যমে মোট ৫০ বিলিয়ন গাছ লাগানো হবে। এর মধ্যে ১০ বিলিয়ন সৌদি আরবে এবং বাকি ৪০ বিলিয়ন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে। আমরা গাছ দিতে চাই এবং রক্ষণাবেক্ষণ করতে চাই।’

খাদ্য নিরাপত্তা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য নিরাপত্তার ওপরে জোর দিয়েছেন এবং আমরা বলেছি, আমরা তাদের সঙ্গে এ বিষয়ে কাজ করতে চাই।’

মন্ত্রী বলেন, ‘তারা বিভিন্ন দেশে কন্ট্রক্ট ফার্মিংয়ের আয়োজন করছে এবং পার্টনার হিসেবে তারা আমাদের নিতে পারে।’

সৌদি বিনিয়োগ বিষয়ে তিনি বলেন, ‘সব ধরনের সুবিধা দেওয়া হবে সৌদি কোম্পানিগুলোকে। ইতোমধ্যে ২০টি কম্পানি আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে আমরা কাজ করছি। আশা করি, শিগগিরই বাস্তবায়ন শুরু হবে।’

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম