শেখ হাসিনাকে গ্রিক প্রধানমন্ত্রীর ফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ মার্চ ২০২২, ২৩:১২আপডেট : ১৮ মার্চ ২০২২, ২৩:১২

গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস শুক্রবার (১৮ মার্চ) বাংলাদেশের অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন। স্থানীয় সময় বেলা সাড়ে ৩টা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১০ মিনিটের টেলিফোন কথোপকথনে তিনি এ প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের কাছ থেকে ফোন পেয়েছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা বিনিময় করেছেন।

গ্রিসের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী গতবছর পালিত হেলেনিক রিপাবলিকের দ্বিশতবার্ষিকী উপলক্ষে গ্রিক প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মিৎসোটাকিস দেশের অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন।’

কথোপকথনের সময়, দুই নেতা অভিমত ব্যক্ত করেন যে, বাংলাদেশ ও গ্রিসের মধ্যেকার সম্পর্ক জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে অভিন্ন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত।

দুই প্রধানমন্ত্রী উভয় দেশের অর্থনীতি ও সমাজে গ্রিসে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অবদানের কথা স্বীকার করেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে উভয় পক্ষের মধ্যে অভিবাসন ও আসা-যাওয়ার বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন। 

দুই নেতা নিয়মিত সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভ্যাকসিন দান করার জন্য ‘টিম ইউরোপ’কে ধন্যবাদ জানিয়েছেন।

দুই নেতা বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন এবং তারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় একে অপরের প্রার্থিতাকে সমর্থন করতে রাজি হন।

শেখ হাসিনাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে এথেন্স সফরের আমন্ত্রণ জানান গ্রিসের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গ্রিক প্রধানমন্ত্রীকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

সূত্র: বাসস

/আইএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম