ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স (আইপিএমএমএ) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) এর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশান সিটিতে চলমান অষ্টম এশিয়া ফার্মা এক্সপো’র একটি অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আইপিএমএমএ’র প্রেসিডেন্ট মহেন্দ্র মেহতা ও বিএপিআই’র সেক্রেটারি জেনারেল শফিউজ্জামান এতে সই করেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারত—এই দুই দেশেরই প্রবৃদ্ধির অন্যতম খাত ওষুধশিল্প। তাই দুই দেশের ক্রমবর্ধমান এই দুই খাতকে সহযোগিতা বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানান তিনি। ভারতীয় দূতাবাস থেকে এ ব্যাপারে সর্বোচ্চ সাহায্যের আশ্বাস দেন শ্রিংলা।
/এফএস/এমএনএইচ/








