শ্রমভিত্তিক সম্পর্কের বাইরে গিয়ে কাজ করতে চায় ঢাকা ও মাস্কট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২২, ১৭:৪৫আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৭:৪৫

বাংলাদেশ ও ওমানের মধ্যে শ্রমভিত্তিক সম্পর্কের বাইরে গিয়ে কাজ করতে রাজি হয়েছে উভয় দেশের সরকার। বৃহস্পতিবার (২৪ মার্চ) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার শেখ খলিফা আল হার্থির মধ্যে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ওমানের ডেপুটি মিনিস্টার বলেন, ‘আমরা প্রথাগত শ্রমভিত্তিক সম্পর্কের বাইরে কাজ করতে চাই।’

খাদ্য নিরাপত্তা, জ্বালানি, মৎস্য সম্পদে ওমানের আগ্রহ আছে জানিয়ে তিনি বলেন, ‘সবজি আমদানিতে আমাদের সহযোগিতা থাকবে।’

ওমানে অন্য সব দেশ থেকে বাংলাদেশের লোক বেশি আছে জানিয়ে শেখ খলিফা আল হার্থি বলেন, ‘আমরা আরও দক্ষ শ্রমিক চাই বাংলাদেশ থেকে।’

দুই দেশের সম্পর্কে গতি এসেছে জানিয়ে তিনি বলেন, ‌‘গত এক বছরে পররাষ্ট্র সচিব পর্যায়ে এটি আমাদের দ্বিতীয় বৈঠক এবং এটা প্রমাণ করে আমরা এগিয়ে যাচ্ছি।’

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন,‘ আমরা সমন্বিত অংশীদারমূলক সম্পর্ক তৈরি করতে চাই।’

বাংলাদেশের রয়েছে ভিশন ২০৪১ এবং ওমানে রয়েছে ভিশন ২০৪০। এ দুটোর মধ্যে সমন্বয় করা সম্ভব বলে মন্ত্রী জানান।

এদিকে বাংলাদেশ ও ওমানের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা মওকুফ চুক্তি সই করা হয়েছে।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক