২৬ মার্চ সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা, ট্রাফিক নির্দেশনায় যা রয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২২, ০৩:০০আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৩:০০

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে (২৬ মার্চ) ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন বিশিষ্টজনরা। এদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে। তাদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়ির চালক/ব্যবহারকারীকে বিকল্প সড়কে চলাচলের অনুরোধ করা হয়েছে।

বিকল্প সড়ক:

গাবতলী আমিন বাজার ব্রিজ সাভার-নবীনগর রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করতে বলা হয়েছে।

আরিচা/পাটুরিয়া হতে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী উক্ত যানবাহন নবীনগর বাজার হতে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।

টাঙ্গাইল হতে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ অনুষ্ঠান চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

/আরটি/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম