তাসখন্দে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করলেন বস্ত্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ১৮:৩৭আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৮:৩৭

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

রবিবার (২৭ মার্চ) তিনি এ দূতাবাস পরিদর্শন করেন।

এ সময় উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলমসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার ও জেনোসাইড কর্নার পরিদর্শন করেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। এখন, সেই অসমাপ্ত কাজটি তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবায় নতুন মাত্রা সংযোজন করা হয়েছে।

মন্ত্রী উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে বলেন, উজবেকিস্তান বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরামের মাধ্যমে বিনিয়োগ সুযোগ-সুবিধাগুলো দেশের উন্নয়নের স্বার্থে ব্যবহার করার জন্য তৎপর থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে “তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম” এ অংশগ্রহণের জন্য মন্ত্রী সরকারি সফরে তাসখন্দ রয়েছেন। তিনি আগামী ২৯ মার্চ দুপুরে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক