‘এটুআই আইন-২০২২’ এর খসড়ার অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২২, ১৭:২৩আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৭:২৩

অথোরিটি টু ইনোভেশন ‘এটুআই আইন-২০২২’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কিন্তু নামটি পরিবর্তন করে এজেন্সি টু ইনোভেট নাম দেওয়া হয়েছে। জনকল্যাণে প্রযুক্তি নির্ভর বিভিন্ন কার্যক্রম পরিচালনা হবে এই এজেন্সি থেকে। এটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবে। এখন সরকারের যেটা প্রকল্প আছে এটুআই নামে সেটা আর থাকবে না। এর সঙ্গে একত্রে কাজ হবে।

মন্ত্রিপরিষদ সভা শেষে সোমবার (২৮ মার্চ) বিকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে করোনার কারণে ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হতেন, তবে আজ তিনি সশরীরে মিটিংয়ে উপস্থিত ছিলেন।

আজকের মন্ত্রিসভার বৈঠকে আরও যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো-‘আনসার ব্যাটালিয়ন আইন-২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন। ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন। স্টকহোম কনভেনশন অন প্রেসিডেন্ট অরগানিক পলুট্যান্টস (পিওপিএস)-এর আওতায় ২০০৯ সালের কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-৪) হতে ২০১৯ সালে অনুষ্ঠিত কপ-৯ মেয়াদে গৃহীত ১৮টি পিওপিএস বাংলাদেশ কর্তৃক অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন। গত ২০ হতে ২৪ অক্টোবর ২০২১ মেয়াদে সংস্কৃতি প্রতিমন্ত্রীর নেতৃত্বে ‘ফ্রাঙ্কফুট আন্তর্জাতিক বই মেলা-২০২১’ এ বাংলাদেশ প্রতিনিধিদের জার্মান সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ। গত ১ হতে ৩ ডিসেম্বর ২০২১ মেয়াদে সংস্কৃতি প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সংযুক্ত আবর আমিরাত সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ। গত ৫ হতে ৮ ডিসেম্বর ২০২১ মেয়াদে সংস্কৃতি প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের ভারত সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ।

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক