বিএনপি’র নেতা কে, প্রশ্ন ওবায়দুল কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২২, ১৪:১৬আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৪:১৬

বিএনপি’র নেতা কে? তাদের আন্দোলনের নেতা কে? দলটির কাছে এমন প্রশ্নের জবাব চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন। তিনি বলেন, ‘তাদের দলে গণতন্ত্র নেই। তারা আজ নানা ভাগে বিভক্ত।’

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার বাসভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘দুঃসময়ের কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন। আওয়ামী লীগ কচুপাতার শিশির বিন্দু নয়, যে টোকা লাগলেই পড়ে যাবে।’

বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়, বাংলাদেশ আজ ভিক্ষা দেয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন-অর্জনে বিশ্বের বিস্ময়। শেখ হাসিনার সততা ও নেতৃত্বের জন্য সারা দুনিয়ায় মানুষ আজ প্রসংশা করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের নেতাদের উদ্দেশে বলেন, ‘কোনোভাবেই পকেট কমিটি করা যাবে না। কমিটি করতে হবে দুঃসময়ের ত্যাগী কর্মীদের দিয়ে।’

বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশের উন্নয়ন অর্জন ধ্বংস হয়ে যাবে—এমন মনে করে সেতুমন্ত্রী বলেন, ‘তারা ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ধ্বংস হয়ে যাবে।’

বাংলাদেশের যেকোনও দলের চেয়ে আওয়ামী লীগ অনেক এগিয়ে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বের গুনে তা সম্ভব হয়েছে।’

ওবায়দুল কাদের আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‌‘পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন,  স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার, স্থানীয় সংসদ সদস্যগণসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক