বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি রুহুল আমীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২২, ১৫:৫৪আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১২:৩২

গওহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে বাংলা ট্রিবিউনকে মুফতি রুহুল আমীন বলেন, আমি এখনও নিয়োগপত্র পাইনি। তবে খতিব হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে জেনেছি।

দেশের প্রখ্যাত আলেম প্রয়াত মাওলানা শামসুল হক ফরিদপুরীর সন্তান মুফতি রুহুল আমীন দেশের কওমি মাদরাসাগুলোর সরকার স্বীকৃত শিক্ষাবোর্ড আল হাইআ’তুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ’র সদস্য। একাধারে তিনি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।

কওমি মাদ্রাসা ঘরানায় পিতা মাওলানা শামসুল হক ফরিদপুরীর মতো জামায়াতবিরোধী আলেম হিসেবেই সুপরিচিত মুফতি রুহুল আমীন। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতির দাবিতে যেসব আলেমরা সক্রিয় ছিলেন, তিনি তাদের অন্যতম।

স্বীকৃতির পর ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘শোকরানা মাহফিলে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করেছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে প্রার্থিতা করতে মনোনয়ন চাইলেও তাকে দেওয়া হয়নি।

/এসটিএস/এমএস/আইএ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের