কিসিঞ্জারকে বাংলাদেশে ঘুরে যেতে বললেন তুর্কি সাংবাদিক

ঢাবি প্রতিনিধি
০১ এপ্রিল ২০২২, ১৭:৪৪আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৭:৪৪

স্বাধীন হওয়ার পরই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। সেখান থেকে স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্র। কিসিঞ্জারের সেই উক্তি উল্লেখ করে তাকে এখন বাংলাদেশে ঘুরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি সাংবাদিক আহমেত জোশকুনিয়াদ।

শুক্রবার (১ এপ্রিল) সকালে ‘বাংলাদেশের ৫০ বছরের পথচলা: গণহত্যা, জাতিরাষ্ট্র এবং বঙ্গবন্ধুর প্রত্যাশার বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

আহমেত জোশকুনায়দিন বলেন, ‘আমি ২০ বছর ধরে বিভিন্ন দেশে সাংবাদিকতার সুবাদে ঘুরেছি। বাঙালিদের বদান্যতা ও আতিথেয়তা অবিশ্বাস্য। গত ৫০ বছরে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে অবিশ্বাস্য অগ্রগতি অর্জন করেছে। কিসিঞ্জারকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ কতটা সমৃদ্ধি অর্জন করেছে তা দেখে যান।’

সম্মেলনে ভারতীয় গবেষক কৌশিক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চীন সাম্রাজ্যবাদ থেকে বাংলাদেশ কতটা দূরে থাকতে পারবে সেটা এখন খুব গুরুত্বপূর্ণ।’

লে. কর্নেল (অব.) সাজ্জাদ জহির বীরপ্রতীক-এর সঞ্চালনায় দুই দিনব্যাপী এই সম্মেলনে কানাডা, নিউজিল্যান্ড, তুরস্ক, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের ২৫ জন বিশেষজ্ঞ যোগ দিয়ে বাংলাদেশ, গণহত্যা এবং বঙ্গবন্ধুর ওপর প্রবন্ধ উপস্থাপন করেছেন।

মোট চারটি একাডেমিক সেশনে প্রবন্ধগুলো উপস্থাপিত হয়। সমাপনী অনুষ্ঠানের শুরুতে গণহত্যার জাদুঘর নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম