ছয় প্রকল্প উদ্বোধন করতে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৬, ১১:৩১আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১১:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কদমতলী ফ্লাইওভার, বাইপাস রোডসহ ছয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে আজ শনিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় চার হাজার ৯৩৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।
প্রকল্প উদ্বোধনের পাশাপাশি সেনাবাহিনী ও ব্যবসায়ীদের আলাদা দুটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
শনিবার সকাল ১০টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সেনানিবাসের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম সেনানিবাসের ভিভিআইপি গেস্ট হাউজ স্নিগ্ধা’য় বিশ্রাম শেষে দুপুর ২টার দিকে চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) নবম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
বিকেল ৩টার দিকে চট্টগ্রামের বঙ্গবন্ধু এভিনিউ (অক্সিজেন-কুয়াইশ সড়কের শেষ প্রান্তে) থেকে বঙ্গবন্ধু ম্যুরাল, বঙ্গবন্ধু এডিনিউ, কদমতলী ফ্লাইওভার, বাইপাস রোডের নির্মাণ কাজ এবং রিং রোডের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সেই সঙ্গে লালখান বাজার থেকে শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।

বিকেল সাড়ে ৪টার দিকে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন এবং দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগদান দেবেন প্রধানমন্ত্রী। শনিবার বিকেলেই তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

বৃহস্পতিবার নগরীর ওআর নিজাম সড়কের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে উন্নয়ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানান সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। তিনি বলেন, প্রায় পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চট্টগ্রামের ইতিহাসে এই প্রথম।

তিনি জানান, নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে সাড়ে ১৬ কিলোমিটার। চার লেন বিশিষ্ট এই সড়কের প্রস্থ হবে সাড়ে ১৬ মিটার। নগরীর মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণাধীন আখতারুজ্জামান চৌধুরী বাবু ফ্লাইওভারটি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। সামুদ্রিক জলোচ্ছ্বাস রোধ, নগরীর যানজট নিরসন এবং পর্যটন ও আবাসন খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে ২১ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম সিটি আউটার রিং রোড নির্মাণ করা হচ্ছে। পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত বেড়িবাঁধের ওপর সড়ক নির্মাণ করা হচ্ছে এই প্রকল্পের আওতায়। 

এদিকে নগরীর বায়েজিদ বোস্তামি থেকে ঢাকা ট্রাংক রোড পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ লিংক রোড নির্মাণে মোট ব্যয় হবে ১৭২ কোটি ৪৯ লাখ টাকা। সড়কটি শাহ আমানত সেতু, অক্সিজেন-কুয়াইশ সড়ক এবং বায়েজিদ বোস্তামি থেকে ঢাকা ট্রাংক রোড পর্যন্ত সংযোগের মাধ্যমে আউটার রিং রোড এর অংশ হিসেবে কাজ করবে।

/এফএস /এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম