মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া ক্যান্টনমেন্টে ছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৬, ১৬:২৯আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৬:৩২

kamal মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া ক্যান্টেনমেন্টে ছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, খালেদা জিয়া কী করে জানবেন শহীদের সংখ্যা কত?  শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবির জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এখন আবোল-তাবোল  বলছে। বিগত সময়ে দেশে নাশকতা ও জ্বালাও-পোড়াও করে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখন শক্তহাতে তাদের দমন করছে।
আসাদুজ্জামান খাঁন কামাল  বলেন, হবিগঞ্জে ইকোনমিক জোন স্থাপন করা হলে উন্নয়ন বেশি হবে। আওয়ামী লীগ সরকার সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি  বলেন, দেশে সাইবার ক্রাইম নির্মূল করতে সরকার পুলিশকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ইউনিট গঠন করবে। যারা সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আর সরকার পুলিশের উন্নয়নে কাজ করে যাবে।

হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুজাহির এমপি, হবিগঞ্জ-৪  আসনের এমপি মাহবুব আলী, হবিগঞ্জ-১  আসনের এমপি মুনিম চৌধুরী বাবু, সিলেটের ডিআইজি মিজানুর রহমান পিপিএম, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, আওয়ামীলীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী প্রমুখ। 

/এফএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম