বৈদেশিক ঋণ পরিশোধে ঝুঁকির আশঙ্কা নেই: প্রধানমন্ত্রীর কার্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২২, ১৭:৩৯আপডেট : ২১ জুলাই ২০২২, ১৬:৩১

বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধে বড় কোনও ঝুঁকির আশঙ্কা নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় অভিমত ব্যক্ত করা হয়। প্রধানমন্ত্রী মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে গণভবনে জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ বিভাগের অফশোর ট্যাক্স অ্যামনেস্টি এবং শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা শীর্ষক উপস্থাপনা অবলোকন করেন।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পর্যালোচনা সভায় শ্রীলঙ্কার চলমান সংকটের কারণ ও এর প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন সূচক পর্যালোচনা করে দেখা হয়, প্রায় সব সূচকেই বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় আছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি, খাদ্যপণ্য ইত্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে আমদানিকৃত মূল্যস্ফীতি হিসেবে সৃষ্ট অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে একটি সমন্বিত রাজস্ব নীতি ও মুদ্রানীতি বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।

অর্থনীতির বিভিন্ন সূচক বিশ্লেষণ করে দেখা যায় যে মধ্য ও দীর্ঘমেয়াদে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের বড় কোনও ঝুঁকির আশঙ্কা নেই। বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ এখনও ঝুঁকিসীমার অনেক নিচে রয়েছে এবং এই ধারা সামনের সময়ে অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেন।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
অর্থবছর ২০২৫-২৬ বিদেশি ঋণের ঘাটতি ৪৬ শতাংশ, বেড়েছে পরিশোধের চাপ
বাংলাদেশ কি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে 
৯ মাসে বিদেশি ঋণ পরিশোধ সাড়ে তিন বিলিয়ন ডলার ছাড়ালো, বাড়ছে চাপ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম