সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২২, ১০:১০আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১২:২৭
মাইলেজ বেতন, পেনশন ও আনুতোষিক হিসাব সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। এর ফলে মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের পর থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। হুট করে বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন রেলে চলাচল করা যাত্রীরা।
 

রেলওয়ের কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্দোলনরত কর্মচারীরা রেলওয়ে রাজস্ব বাস্তবায়ন ঐক্য পরিষদ গেটকিপার পূর্ব-পশ্চিমের সমন্বয়কারী আল মামুন শেখ বলেন, ‌‘আমরা বহুদিন ধরে কয়েকটি দাবির জন্য আন্দোলন করে আসছি। দাবি বাস্তবায়ন না হওয়ায় রেলওয়ের রানিং স্টাফরা ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।’

ধর্মঘটের কারণে সকাল থেকে যেসব ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো ছেড়ে যায়নি। গতরাত থেকেই চালকসহ রানিং স্টাফরা সংশ্লিষ্ট কাজে বিরতি দিয়েছেন। রাত ৩টা ২০ মিনিট থেকে রেলের চালকসহ রানিং স্টাফরা ইঞ্জিন পরিচালনার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেন। দুর্ভোগে যাত্রীরা

কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সরকার বলেন, ‌‘তারা রাত ৩টা ২০ মিনিটের পর থেকে ট্রেন চলাচল বন্ধ রাখে। ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। কোনও ট্রেন ছাড়ছেও না আসছেও না।’

এর আগে মাইলেজ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচিতে যায় রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। পরে ৩০ জানুয়ারি রেলভবনে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি স্থগিত করে তারা। রেলওয়ে কর্তৃপক্ষের দেওয়া আশ্বাসগুলোর মধ্যে ছিল, পেনশন ও আনুতোষিক সুবিধা আগের মতো বহাল রাখতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ে নিষ্পত্তির উদ্যোগ নেবে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে। এছাড়া গত বছরের ৩ নভেম্বরের আগে যেসব রানিং স্টাফ অবসরে গেছেন, তাদের আগের নিয়ম অনুযায়ী পেনশন ও আনুতোষিক সুবিধা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।

আন্দোলনরত কর্মচারীরা কিন্তু গত ১০ এপ্রিল এ সংক্রান্ত চিঠি পাওয়ার পরও রেলওয়ের রানিং স্টাফরা আজ এ ধর্মঘটে গিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, বেসামরিক পেনশন ও আনুতোষিক হিসাবের ক্ষেত্রে মূল বেতনের সঙ্গে কোনও ভাতা যোগ করে হিসাব করার সুযোগ নেই। তাই রেলওয়ের রানিং স্টাফদের মূল বেতনের সঙ্গে চলমান ভাতা যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা প্রদানের প্রস্তাবে নির্দেশক্রমে পুনরায় অর্থ বিভাগের অসম্মতি জ্ঞাপন করা হলো।

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম