ভোক্তার কাছে নিরাপদ খাবার পৌঁছে দিতে কাজ করুন: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২২, ১৯:৫৭আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৯:৫৭

তৃণমূল পর্যায়ে নিরাপদ খাদ্য অফিসের কার্যক্রম দৃশ্যমান করার নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (১৩ এপ্রিল) সচিবালয়ের নিজ দRkর থেকে ‘রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন তিনি।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় খাদ্য সচিব মোসাম্মৎ নাজমানারা খানুম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, মেট্রোপলিটন ও জেলা পর্যায়ের নিরাপদ খাদ্য কর্মকর্তারা অংশ নেন।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, শুধু রমজানে না, সারাবছর যাতে ভোক্তা নিরাপদ খাদ্য পান, তা নিশ্চিতে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে নিরাপদ খাদ্য অফিসের কার্যক্রম দৃশ্যমান করতে হবে। এসময় নিজস্ব কার্যক্রম সোশাল মিডিয়ায় তুলে ধরতে কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী।

অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ নাজমানারা খানুম বলেন, ‘সীমাবদ্ধতার মধ্যে দিয়ে নিরাপদ খাদ্য কর্মকর্তারা কাজ করে চলেছেন। রমজানে স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ করতে হবে।’

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম