বাংলাদেশ-সিঙ্গাপুর সম্পর্ক নিবিড় করার অঙ্গীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২২, ২১:৪১আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২১:৪১

বাংলাদেশ-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তীতে সহযোগিতা আরও নিবিড় ও বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান এ অঙ্গীকার ব্যক্ত করেন।

ঘণ্টাব্যাপী বৈঠকে তারা গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ পক্ষে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম, এনডিসি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) মো. নাজমুল হুদা, পরিচালকসহ (পররাষ্ট্রমন্ত্রীর দফতর) হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুর সরকারের পক্ষে উপস্থিত ছিলেন সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইং-এর মহাপরিচালক গিলবার্ট ওহ এবং বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ।

কোভিড-১৯ মহামারি শুরুর পর বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সরকারের মন্ত্রী পর্যায়ে এটাই প্রথম বৈঠক।

উল্লেখ্য, সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তিন দিনের সরকারি সফরে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা নিরসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে এবং আসিয়ান ফোরামে সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে সিঙ্গাপুর সরকারের সহায়তা কামনা করেন।

এ পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান উভয় ক্ষেত্রেই তার সরকারের অকুণ্ঠ সমর্থনের কথা জানান।

সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিশেষ পুরস্কার চালু করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর। এ সিদ্ধান্তের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিঙ্গাপুরের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দ্রুত চলমান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট বিষয়ক নেগোসিয়েশন সমাপ্ত করে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন করা, ছাত্র ও পেশাদার পর্যায়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে বিভিন্ন স্কলারশিপ ও বৃত্তি চালু, খাদ্য নিরাপত্তা অর্জনে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান, সিঙ্গাপুরে বাংলাদেশের কৃষিজাত পণ্যের রফতানি বাড়ানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা, সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের নতুন কর্মসংস্থান সৃষ্টি, ন্যূনতম মজুরি নিশ্চিত ও স্বার্থসংরক্ষণসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান এসকল বিষয়ে সিঙ্গাপুর সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীকে চলতি বছরে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীও দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছার কথা জানান।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম