প্রতিবন্ধীদের মানসম্পন্ন জীবন গড়ে তুলতে কাজ করছে সূচনা ফাউন্ডেশন: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২২, ১৮:০৭আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৮:০৭

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সূচনা ফাউন্ডেশন স্নায়ুবিকাশজনিত প্রতিবন্ধকতা ও মানসিক স্বাস্থ্যসংশ্লিষ্ট ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকভাবে পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীকে অগ্রসর করার জন্য কাজ করে থাকে। প্রতিবন্ধিতাসম্পন্ন ব্যক্তির প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধনে কাজ করে চলেছে এই ফাউন্ডেশন।

রবিবার (২৪ এপ্রিল) সূচনা ফাউন্ডেশন এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) কর্তৃক যৌথভাবে আয়োজিত স্টিফেন মার্ক শোর-এর আত্মজীবনীমূলক গ্রন্থ বিয়ন্ড দ্য ওয়ালের বাংলা অনুবাদ ‘প্রাচীর পেরিয়ে’র মোড়ক উন্মোচনের ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকার ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

অনুষ্ঠানে সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন ও সিআরআই’র ভাইস চেয়ারপারসন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য, বিশ্ববিখ্যাত অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ এবং এডেলফি ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্টিফেন শোর প্যানেল ডিসকাশনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় বইটি অনুবাদের মতো একটি মহতী উদ্যোগ গ্রহণের জন্য সায়মা ওয়াজেদকে ধন্যবাদ জানান স্পিকার।

স্পিকার বলেন, প্রতিবন্ধিতাসম্পন্ন ব্যক্তিদের অর্থবহ জীবন গড়ে তোলা যায়, তারই উজ্জ্বল দৃষ্টান্ত প্রফেসর শোর। মনোবিজ্ঞানী সায়মা ওয়াজেদের নেতৃত্বে সূচনা ফাউন্ডেশন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য অভিনব, কার্যকরী কর্মসূচি ও নীতি প্রণয়নে কাজ করার পাশাপাশি জাতিসংঘে অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেজুলেশন গৃহীত হয়েছে।

সায়মা ওয়াজেদ অটিজম ডিজঅর্ডার বিষয়ে সচেতনতা ও সংবেদনশীলতা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এ বিষয়ে তিনি অন্যতম পথপ্রদর্শক হিসেবে কাজ করছেন। সূচনা ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক একাধিক রেজুলেশন গৃহীত হয়েছে, যা এদেশের জন্য গৌরবের।

শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অটিজম বিষয়ে ব্যাপক কার্যক্রম গৃহীত হয়েছে। প্রতিবন্ধিতাসম্পন্ন ব্যক্তিদের জন্য ৮টি বিভাগে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে, ট্রাস্টের মাধ্যমে তাদের ডরমিটরি নির্মাণের উদ্যোগ গ্রহণ, ২০১০ সালে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ক্যাম্পাসে অটিজম রিসোর্স সেন্টারের কার্যক্রম শুরু, বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষাসেবা প্রদান, সুবর্ণা ভবন স্থাপন ইত্যাদি নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে। আইনি কাঠামোর আওতায় প্রতিবন্ধিতাসম্পন্ন ব্যক্তির অধিকার সংরক্ষণের জন্য ‘নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩’ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও কল্যাণে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’ প্রণয়ন করা হয়েছে। ‘নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের বিধিমালা, ২০১৪’ এবং ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিধিমালা, ২০১৪’ প্রণয়ন করা হয়েছে। একটি নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ডও গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সময়ের সঙ্গে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণে সরকার অত্যন্ত আন্তরিক। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান স্পিকার।

ড. হেলাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট স্পিকার হিসেবে জেইন পিয়ার্স, আদিবা ইবনাত পশলা, নিগার রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম