গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ এপ্রিল ২০২২, ২৩:৩৫আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২৩:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের গণতান্ত্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে। সোমবার (২৫ এপ্রিল) নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন।

নরওয়েজিয়ান মন্ত্রী হুইটফেল্ট আগামী নির্বাচনের বিষয়টি উত্থাপন করায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে থাকে এবং সেটি একটি স্বাধীন প্রতিষ্ঠান।  শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, নীতিনিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে বাংলাদেশের গণতন্ত্র পিছিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, ‘তারা (সামরিক শাসকরা) বন্দুক ব্যবহার করে ক্ষমতায় আরোহণ করে। তারপর রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে অবতরণ করে।’

নরওয়ের মন্ত্রী ১১ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার প্রশংসা করেন।

তিনি বলেন, ‘আমরা জানি এই রোহিঙ্গারা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।’

নরওয়ের মন্ত্রী বলেন, বাংলাদেশ ও নরওয়ের মধ্যে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে।

কোভিড-১৯ মহামারি সম্পর্কে শেখ হাসিনা বলেন, তার সরকার দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি মহামারিকে সফলভাবে মোকাবেলা করেছে।

মুক্তিযুদ্ধের সময় নরওয়ের সমর্থন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুদ্ধোত্তর জাতি গঠনের প্রচেষ্টার কথা স্মরণ করে তিনি বলেন, তখন থেকেই নরওয়ে আমাদের বন্ধু এবং মূল্যবান উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। বৈঠকের শুরুতে তারা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সপেন রিক্টার সেভেনডসেন উপস্থিত ছিলেন। খবর বাসস

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম