২৪ ঘণ্টায় শনাক্ত ১৯ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ এপ্রিল ২০২২, ১৬:২৫আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৬:২৫

দুই বছর আগে মহামারির শুরুর সময়ের চিত্র দেখা গেলো গত ২৪ ঘণ্টায়। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৯ জন। এর আগে ২০২০ সালের ৫ এপ্রিলে ১৮ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। 

সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো করোনায় মৃত্যুহীন দেশ। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৯ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জন। আর মোট মারা গেলেন ২৯ হাজার ১২৭ জন।

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬৪ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯৪ হাজার ১২৩ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ২০টি আর নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ২৬টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ২২১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ৪৬ হাজার ৬৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪৭ লাখ ২৭ হাজার ১৫৭টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য এক শতাংশ এবং মৃত্যৃহার এক দশমিক ৪৯ শতাংশ।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম