আজ ঢাকায় আসছেন জয়শঙ্কর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ এপ্রিল ২০২২, ০৫:০৯আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৫:০৯

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দিল্লি সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এক সরকারি সফরে ঢাকায় আসছেন। 

সরকারি সূত্র জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছানোর কথা রয়েছে।

পরে জয়শঙ্কর বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বিকাল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

পরে পররাষ্ট্রমন্ত্রী ফরেন সার্ভিস একাডেমিতে জয়শঙ্করের সম্মানে ইফতার এবং নৈশভোজের আয়োজন করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের পরিপ্রেক্ষিতে উভয় দেশের মধ্যে ঘন ঘন দ্বিপক্ষীয় উচ্চ-পর্যায়ের সফর বিনিময় হিসেবে দেখা হচ্ছে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে সর্বশেষ ২০১৯ সালের ৩ থেকে ৬ অক্টোবর নয়াদিল্লি সফর করেন। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন।

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গত বছর ২৬-২৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করেন। 

আর ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে গত ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম