কলেরা হচ্ছে কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

শফিকুল ইসলাম
২৮ এপ্রিল ২০২২, ২০:৪৪আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ২১:০২

হঠাৎ দেশে কেন কলেরার আবির্ভাব হলো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কী কারণে দেশের মানুষ আবার কলেরায় আক্রান্ত হচ্ছেন সে বিষয়টি খুঁজে বের করে এ থেকে পরিত্রাণের উদ্যোগ নিতে হবে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নির্ধারিত আলোচ্যসূচির বাইরে এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বর্তমান কলেরা নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছেন। এটা কেন হলো, তা তিনি জানতে চেয়েছেন। কোথায় কার গাফিলতিতে আবার এই রোগের আবির্ভাব হলো, তা অনুসন্ধান করে সমাধানের তাগিদ দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ঢাকায় গত ২০ থেকে ২৫ বছরের মধ্যে সম্ভবত এ রকম কলেরা ও ডায়রিয়ার প্রকোপ দেখা যায়নি। আইসিডিডিআর,বি, আইইডিসিআর, ডিজি হেলথ, তারপর ওয়াসা, তাদের সঙ্গে আমি কথা বলেছি।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী ১৫ মে’র মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে ৭৫ লাখ কলেরার টিকা দিচ্ছে বলেও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। এসব টিকা জনগণকে দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যখন ড্রাই সিজনে পানির খুব অভাব হয় তখন বরিশালের উপকূলীয় এলাকায় ডায়রিয়া হতো। এখানেও হয়েছে, এর কয়েকটি কারণ আমরা খুঁজে বের করেছি। বিষয়গুলো নিয়ে কেবিনেটেও আলোচনা হয়েছে। আমরা চেক করে দেখলাম, ওয়াসা যে পানি দেয়, সে পানির সোর্সে কোথাও ব্যাকটেরিয়া নেই। তবে পানিটা যে পাইপ দিয়ে আসছে তার অনেক জায়গায় লিক আছে, এখন মানুষ কী করছে, লাইন নিজেরা কেটে পাম্প বসিয়ে পানি টেনে নিয়ে আসছে। এখন যেখানে কাটছে সেখানে তো লিক থেকে যাচ্ছে। সেখান দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করছে। এটা অন্যতম একটা কারণ।

বৈঠকে প্রধানমন্ত্রী আরেকটি বিষয়ে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে মানুষ ট্যাংকগুলো নিয়মিত পরিষ্কার করে না। এই রিজার্ভারগুলো ৩ মাস বা ৬ মাস পর পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া ডেভেলপ করবে। এটাও একটি গুরুত্বপূর্ণ কারণ। সবাইকে একটু মোটিভেট করতে হবে। ওয়াসাকে বলা হয়েছে, আমরা পিআইডিকেও বলে দিচ্ছি, তারা এখন থেকেই ম্যাসিভ প্রোমোশন ক্যাম্পেইন করবে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি