বায়তুল মোকাররমে ঈদে ৫ জামাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২২, ২০:২০আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ২০:২০

চাঁদ দেখা সাপেক্ষে ২ কিংবা ৩ মে ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া ভালো না থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। ইমামতি করবেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ মো. ইসহাক।

দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, মুকাব্বির থাকবেন সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

তৃতীয় জামাত হবে সকাল ৯টায়।ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির  ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুকাব্বির থাকবেন খাদেম হাফেজ মো. নাছির উল্লাহ।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা এহসানুল হক, মুকাব্বির থাকবেন খাদেম মো. শহিদ উল্লাহ।

পঞ্চম  জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম, মুকাব্বির থাকবেন খাদেম মো. রুহুল আমিন।

এই ৫টি জামাতে কোন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা মো. আব্দুল্লাহ।

/সিএ/এমএস/
সম্পর্কিত
এশিয়ার বৃহত্তম গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদের জামাত
জাতীয় ঈদগাহের মোনাজাতে মজলুম মুসলিমদের সমৃদ্ধি কামনা
বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বড় ঈদ জামাত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম