প্রথমবার যশোর কেন্দ্রীয় ঈদগাহে হচ্ছে ঈদের দুটি জামাত

যশোর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৪, ২৩:০০আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ২৩:০০

দেশে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। প্রথমবারের মতো যশোর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের দুটি জামাত। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইয়াসিন আলম। একই স্থানে সকাল ৯টায় আরও একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জজ কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইলিয়াস।

যশোর পৌরসভার ব্যবস্থাপনায় ইতোমধ্যে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একসঙ্গে ১৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ।

জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ‘ঈদ উপলক্ষে যশোর শহরকে বর্ণাঢ্য রূপে সাজানো হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া জেলার প্রধান ঈদ জামাতের জন্য যশোর ঈদগাহ ময়দানে প্যান্ডেল তৈরির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে সরকারি মডেল মসজিদ ও কালেক্টরেট মসজিদকে ঈদ জামাতের জন্য বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।’

ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, জেলার আট উপজেলার ৮২টি স্থানে এবারের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

/এএম/
সম্পর্কিত
এশিয়ার বৃহত্তম গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদের জামাত
জাতীয় ঈদগাহের মোনাজাতে মজলুম মুসলিমদের সমৃদ্ধি কামনা
বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বড় ঈদ জামাত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের