বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল সংসদে উত্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৬, ২২:৩৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ০০:২২

সংসদ ভবন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশে-বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল ২০১৬ রবিবার সংসদে উত্থাপিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি উত্থাপন করেন।
উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য তা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, আইন কার্যকর হওয়ার পর সরকার যত তাড়াতাড়ি সম্ভব গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু ফেলোশিপ ট্রাস্ট নামে একটি ট্রাস্ট গঠন করবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কিত বিবৃতিতে ইয়াফেস ওসমান বলেন, আইনটি প্রণীত হলে দেশে জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরি এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ২০১০ সাল থেকে ৮৫ কোটি ৯৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে বঙ্গবন্ধু ফেলোশিপ অন সাইন্স অ্যান্ড আইসিটি শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এই কাজকে স্থায়ী করতে এই বিল আনা হয়েছে।
/ইএইচএস / এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম