১০ বছরের কারাদণ্ড থেকে বাঁচতে ২০ বছর পলাতক

রাজশাহী প্রতিনিধি
০৮ মে ২০২২, ০২:৫১আপডেট : ০৮ মে ২০২২, ০২:৫১

আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে বাঁচতে ২০ বছর ধরে পালিয়ে ছিলেন এক ব্যক্তি। স্থায়ী আবাস গড়েছিলেন ভারতে। তবে শেষ রক্ষা হলো না। অবশেষে তাকে পুলিশের কাছে ধরা পড়তেই হলো। 

শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রাজশাহীর তানোর থানা পুলিশ শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে। 

এই ব্যক্তির নাম আবদুস সাত্তার। এখন বয়স আনুমানিক ৬০। তার বাবার নাম মো. গরিবুল্লাহ। তানোর উপজেলার কিসমত বিল্লি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। একসময় ডাকাত হিসেবে কুখ্যাতি ছিল সাত্তারের। ১৯৯৯ সালের ৯ মার্চ এক ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। কিন্তু মামলা হওয়ার পর থেকেই ভারতের মুর্শিদাবাদে চলে যান সাত্তার।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, ডাকাতির অভিযোগ অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তার অনুপস্থিতিতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু আসামিকে আর পাওয়া যায়নি। তিনি ভারতে গিয়ে স্থায়ী হন। তবে কয়েকদিন আগে তিনি চাঁপাইনবাবগঞ্জে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। গোপন তথ্যের ভিত্তিতে তানোর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম