সব ধরনের বিদেশ সফর কমানোর নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, এখন থেকে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কোনও কর্মকর্তা-কর্মচারী বিদেশ সফর যেতে পারবেন না। সরকারি অর্থ সাশ্রয় এবং সরকারের ব্যয় কমানোই এর মূল উদ্দেশ্য বলে জানিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (১১ মে) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এখন যারা যাচ্ছেন এসব সফর আগের অনুমোদন নেওয়া। প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন, যদি কোনও প্রয়োজন না থাকে তাহলে বিদেশ সফর আর নয়। যদি কোনও বিশেষ প্রয়োজন হয় তাহলে তারা যাবেন। অন্যথায় কেউ যাবেন না। এটা কমানো হবে।









