প্রধানমন্ত্রী ও তার পরিবারের নাম ব্যবহার করে প্রতারণা, ব্যবস্থা নিতে নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২২, ১৮:০৪আপডেট : ১১ মে ২০২২, ১৮:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ লেনদেনের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রতারণার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

গত ২১ এপ্রিলের ওই নির্দেশনা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় বুধবার (১১ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ সব দফতর ও সংস্থার প্রধানকে নির্দেশ দিয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিককালে লক্ষ করা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নাম ব্যবহার করে অবৈধভাবে সরকারি কাজ বা অন্যরূপ সুবিধা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার করে অনেকে অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত হচ্ছেন। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোনও সদস্য কোনও প্রকার ব্যবসা বা অন্যরূপ কোনও তদবিরের সঙ্গে সম্পৃক্ত নয়। প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু পরিবারের কোনও সদস্যের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ধরনের কোনও অনুরোধ বা তদবির বা অবৈধ সুবিধাভোগের প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে প্রতারকের সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তথ্য দিতে নির্দেশনায় বলা হয়েছে।

তথ্য পাঠাতে যাদের সঙ্গে যোগাযোগ করা যাবে:

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন, টেলিফোন নম্বর ৫৫০২৯৪৪০ (অফিস), মোবাইল নম্বর ০১৮৩৩৩৩৩৩৩৭; প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মনিরা বেগম, টেলিফোন নম্বর ৫৫০২৯৪১৭ (অফিস), মোবাইল নম্বর ০১৭১১৮৮৮১৯০; প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা, টেলিফোন নম্বর ৫৫০২৯৪৪২ (অফিস), মোবাইল নম্বর ০১৭১৫৪২৫৭৪৩ ।

/এসএমএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম