শ্রীলঙ্কায় স্থিতিশীলতা চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২২, ১৯:৪৩আপডেট : ১১ মে ২০২২, ১৯:৪৩

বাংলাদেশ চায় শ্রীলঙ্কায় দ্রুত স্থিতিশীলতা ফিরে আসুক। এই দুর্যোগে তাদের কিছু সহায়তা দেওয়া হয়েছে। আরও দেওয়ার বিষয় বিবেচনায় আছে। বুধবার (১১ মে) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, শ্রীলঙ্কা পরিস্থিতি নিয়ে আমরা এখনও বসিনি। তাদের ওষুধ পাঠানো হয়েছে। খাদ্য পাঠানোর বিষয়টি দেখা হচ্ছে। আমরা চাই শান্তি ফিরে আসুক। বন্ধু রাষ্ট্রগুলোতে স্থিতিশীলতা ফিরে আসুক।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি অন্যান্য দেশের স্থিতিশীলতার ওপর বহুলাংশে নির্ভরশীল। আমেরিকা বা ইউরোপের মার্কেট ভালো থাকলে আমাদের তৈরি পোশাকের রফতানি বাড়ে। মধ্যপ্রাচ্য উন্নতি করলে সেখানে বেশি শ্রমিক পাঠানো যায়। এজন্য আমরা বিশ্বে স্থিতিশীলতা চাই। 

শ্রীলঙ্কার মতো অবস্থা বাংলাদেশের হবে না জানিয়ে এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের রফতানি ও রেমিট্যান্স অনেক বেশি। কোভিডের সময় আমরা আড়াই হাজার কোটি ডলারের রেমিট্যান্স পেয়েছি। আমাদের পরিশোধের ক্ষমতা অনেক বেশি। 

তিনি আরও বলেন, বাংলাদেশ ঋণের বিষয়ে অত্যন্ত বিচক্ষণ। অনেক হিসাব করে ঋণ নেওয়া হয়। আমাদের ঋণের মধ্যে বেশিরভাগ আন্তর্জাতিক সংস্থা থেকে নেওয়া। চীনের সঙ্গে অনেকগুলো চুক্তি হয়েছে। কিন্তু টাকা নেওয়া হয়নি।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম