শোডাউন করে মনোনয়নপত্র জমা নয়: ইসির সতর্কতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২২, ১৯:৪৮আপডেট : ১৬ মে ২০২২, ১৯:৪৮

নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনও শোডাউন করা যাবে না বলে সতর্কতা উচ্চারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা উপেক্ষা করে কোনও প্রার্থী বা তার পক্ষের কেউ শোডাউন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ইসির পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়।

সোমবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- ১৭ মে (মঙ্গলবার) কুমিল্লা সিটি কর্পোরেশনসহ, দেশের ৬টি পৌরসভা ও ১৩৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় কোনও ডাউন করা যাবে না। আচরণবিধি অনুযায়ী কোনও প্রার্থী ৫ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন না।

সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময় কোনও মিছিল কিংবা শোডাউন করা যাবে না বা কোনও প্রার্থী ৫ জনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে পারবেন না।

নির্বাচন পূর্ব সময় অর্থাৎ নির্বাচনি তফসিল ঘোষণা হতে নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত কোনও প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- এ বিধান লঙ্ঘন করলে অনধিক ৬ মাস কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় হবেন।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম