মন্ত্রণালয়ের সই-সিলবিহীন কাগজে সংসদীয় কমিটির ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৬:৫১আপডেট : ১৮ মে ২০২২, ১৬:৫১

মন্ত্রণালয় থেকে সই, সিল ও তারিখবিহীন কাগজপত্র উপস্থাপনে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। বুধবার (১৮ মে) জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। এদিকে বৈঠকে মুক্তিযুদ্ধের স্মৃতি নিদর্শন সম্বলিত অপারেশন জ্যাকপট নিয়ে সিনেমা তৈরি, এমভি ইকরাম সংরক্ষণ ও কালুরঘাট বেতার কেন্দ্র নির্মাণ প্রকল্পে ধীরগতির কারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংসদীয় কমিটিতে তলব করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-বৈঠকে মুক্তিযুদ্ধের স্মৃতি নিদর্শন সম্বলিত অপারেশন জ্যাকপট-এর স্মৃতি, এমভি ইকরাম সংরক্ষণ ও কালুরঘাট বেতার কেন্দ্র নির্মাণ প্রকল্পে ধীরগতি লক্ষ্য করায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী বৈঠকে কমিটির কাছে কারণ দর্শানোর  সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে যথাযথ স্বাক্ষর, সিল ও তারিখবিহীন কাগজপত্র উপস্থাপন করায় ক্ষোভ প্রকাশ করা হয়।

বৈঠকে রাজধানী সুপার মার্কেটের জমিতে প্রকল্প গ্রহণ, প্রধানমন্ত্রীর নির্দেশিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অব্যবহৃত প্রতিষ্ঠান/জমি বিক্রির সর্বশেষ অগ্রগতি এবং কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের অনিয়ম সম্পর্কে তদন্ত প্রতিবেদনের সুপারিশসমূহের বাস্তবায়ন-অগ্রগতি বিষয়ক আলোচনা করা হয়।

বৈঠকে বিশেষায়িত ২২টি হাসপাতালসহ সরকারি হাসপাতালগুলোতে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সম্পূর্ণরূপে বিনামূল্যে করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সুযোগ-সুবিধা সম্বলিত বুকলেটের প্রয়োজনীয় সংশোধনীসহ ১৫ দিনের মধ্যে চূড়ান্ত করার সুপারিশ করা হয়।

বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানের চলমান প্রকল্প দ্রুততম সময়ে শেষ করা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে বড় আকারের প্রকল্প গ্রহণ এবং মাদারীপুরে বধ্যভূমি প্রকল্পে কাজের ধীরগতির ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া ০১ ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে অনুমোদন গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি সার-সংক্ষেপ পাঠানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম এবং কাজী ফিরোজ রশীদ বৈঠকে অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম