‘সরকার সকলের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে কাজ করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ২০:৫২আপডেট : ১৮ মে ২০২২, ২১:৪৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ সরকার তার সকল নাগরিকের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলের জন্য পানি ও স্যানিটেশন ব্যবস্থার প্রতি যথাযথ মনোযোগ দিয়ে আমরা আমাদের জাতীয় অভিযোজন পরিকল্পনা চূড়ান্ত করছি। কোভিড-১৯ মোকাবিলার অংশ হিসেবে আমাদের স্থানীয় সরকার বিভাগ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে একটি কৌশল তৈরি করেছে। ২০২০-২০২৩ সাল সময়ের জন্য প্রস্তুত করা এই কৌশলটি কোভিড-১৯ সময়কালে এবং পরবর্তী সময়ে আমাদের জনগণকে সাহায্য করছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর আয়োজনে বুধবার (১৮ মে) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ‘সবার জন্য সর্বদা সর্বত্র পানি, স্যানিটেশন স্বাস্থ্যকর পরিবেশ’ শীর্ষক সম্মেলনের সেক্টর মিনিস্টার মিটিংয়ে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশমন্ত্রী বলেন, কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কম রাখার ক্ষেত্রে আমাদের সাফল্য কোভিড-১৯ প্রাদুর্ভাবের আগে ত্রিমুখী সংকট মোকাবিলায় আমাদের সফলতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সরকার আমাদের জনসংখ্যার ৯৮ শতাংশকে উন্মুক্ত মলত্যাগমুক্ত স্যানিটেশন এবং মৌলিক পানি সরবরাহ করতে সক্ষম হয়েছে। সকলের জন্য স্যানিটেশন এবং পানি নিশ্চিত করার জন্য আমাদের ৯টি প্রতিশ্রুতির মধ্যে চারটি সরকার এবং পাঁচটি নাগরিক সমাজ বাস্তবায়ন করছে। আমরা পানি, স্যানিটেশন এবং হাইজিনের জন্য আমাদের বিনিয়োগ দশ বছরে তিনগুণ বাড়ানোর পরিকল্পনা করছি।

শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ৫৫টি দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরামের (সিভিএফ) চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ জাতীয়ভাবে নির্ধারিত অবদান, এবং দীর্ঘমেয়াদি ডেল্টা প্ল্যান-২১০০, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা প্রণয়ন করেছে, যাতে দুর্বলতাকে সমৃদ্ধিতে পরিণত করা যায়। স্ব-অর্থায়নকৃত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়, আমাদের লাখ লাখ দুর্বল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা বাঁচাতে ৮০০টি প্রকল্প গ্রহণ করতে সক্ষম করেছে। আমরা আমাদের জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করেছি। আমাদের জলবায়ু মোকাবিলাকারী মানুষদের একটি উন্নত জীবন প্রদান করেছি।

 

/এসএনএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক