‘যেখানে হাত দিই সেখানেই অনিয়ম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২২, ১৩:৩৫আপডেট : ১৯ মে ২০২২, ২০:৩৩

তিতাস গ্যাস ও ওয়াসাসহ বিভিন্ন সেক্টরে অনিয়মের কথা তুলে ধরেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, ‘যেখানেই হাত দিই, সেখানেই অনিয়ম পাচ্ছি।’

বৃহস্পতিবার (১৯ মে) রাজধানীর পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

সফিকুজ্জামান বলেন, ‘তিতাস গ্যাসের বিরতিহীন সাপ্লাই থাকার কথা, কিন্তু তা তারা দিতে পারছে না। এতে নাগরিকের অধিকার খর্ব হচ্ছে।’

তিনি বলেন, ‘গ্যাস সরবরাহে অনিয়ম। ওয়াসার পানি সরবরাহে অনিয়ম। সংরক্ষণ অধিফতরের এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে।’

ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক আরও বলেন, ‘আমাদের জনবল ২১৭ জন। আমি এই জনবল নিয়েই কাজ করার চেষ্টা করছি। সেখানে ভোক্তার অধিকার কতখানি নিশ্চিত করতে পরলাম, সেটা মূল্যায়নের ভার আপনাদের ওপর।’

অর্থনৈতিক সাংবাদিকদের অংশগ্রহণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক এই সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহারিয়ার। ইআরএফ’র সভাপতি শারমিন রিনভী ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম সেমিনারে বক্তব্য রাখেন।

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম