২৫ বিঘা পর্যন্ত জমির কর দিতে হবে না: মন্ত্রিসভায় খসড়া অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২২, ১৭:২৪আপডেট : ১৯ মে ২০২২, ১৭:৩২

ভূমি উন্নয়ন কর আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে ২৫ বিঘা পর্যন্ত যাদের জমি আছে তাদের কর দিতে হবে না। এর বেশি হলেই পুরো জমির কর দিতে হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

আইনের খসড়ায় বলা হয়েছে, কারও যদি খাজনা দেওয়া ৩ বছর বাকি থাকে তাহলে প্রতি বছরের করের সঙ্গে ৬.২ শতাংশ বেশি দিতে হবে বলে।

এছাড়া বৈঠকে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২২’, ‘ভূমি উন্নয়ন কর আইন, ২০২২’, ‘ভূমি সংস্কার আইন, ২০২২’, ‘জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি, বাংলাদেশ-২০২২’,  ভূমি সংস্কার আইন, ২০২২’ এবং ‘জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি, বাংলাদেশ-২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি গত ৭ হতে ১২ মার্চ-২০২২ মেয়াদে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ এবং গত ২৬ ফেব্রুয়ারি হতে ১ মার্চ-২০২২ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল কর্তৃক কমিশন ওয়ান দ্য লিমিটস অব দ্য কন্টিনেন্টাল সেল্ফ (সিএলসিএস)-এর ৫৪তম অধিবেশনে বাংলাদেশ কর্তৃক মহীসোপানের অ্যামেন্ডমেন্ট সাবমিশন উপস্থাপন সম্পর্কে মন্ত্রিসভাকে জানানো হয়েছে।

/এসআই/আইএ/
সম্পর্কিত
পাবলিক টয়লেটের মান উন্নয়নে নীতিমালার খসড়া অনুমোদন 
রূপগঞ্জ ও কালীগঞ্জ যুক্ত হচ্ছে ঢাকায়
জ্বালানি সাশ্রয়ে জরুরি প্রয়োজন ছাড়া সশরীরে সরকারি সভা পরিহারের নির্দেশ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম