রেলওয়ের নিরাপত্তায় বাহিনী গঠনে বিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫১

সংসদে রেলমন্ত্রী মুজিবুল হক রেলওয়ের সম্পত্তির রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও সুরক্ষায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিল ২০১৬ সংসদে পাস হয়েছে। রেলমন্ত্রী মুজিবুল হক বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। উচ্চ আদালতের রায় অনুযায়ী সামরিক আমলে জারি করা রেলওয়ে নিরাপত্তা বাহিনী অধ্যাদেশ ১৯৭৬ বাতিল করতে আইনটি করা হয়েছে।
জাতীয় পার্টির ফখরুল ইমাম ও রওশন আরা মান্নান, স্বতন্ত্র সাংসদ হাজী সেলিম ও আবদুল মতিনের দেওয়া কোনও সংশোধনী প্রস্তাব নাকচ হয়।
বিলটিকে অন্য আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং এ বিষয়ে স্পিকারের রুলিং দাবি করে ফখরুল ইমাম বলেন, মন্ত্রী আমার প্রশ্নের ব্যাখ্যা দেননি। আমাদের সঙ্গে থাকতে থাকতে স্বৈরাচার হয়ে গেছেন।
বিলে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর কোনও সদস্য অবাধ্য, শৃঙ্খলাভঙ্গ, অসদাচরণ, দুর্নীতি, কর্তব্যে অবহেলা বা শিথিলতা দেখালে তাকে বরখাস্ত, অপসারণ, বাধ্যতামূলক অবসর, পদাবনতি, পদোন্নতি স্থগিত করা যাবে।

/ইএইচএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম