তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য জানুয়ারি মাসের সেরা তিন প্রতিবেদকের নাম ঘোষণা করা হয়েছে। বাংলা ট্রিবিউনের এই তিন প্রতিবেদক হলেন- জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম মওলা, প্রতিবেদক আমানুর রহমান রনি ও ময়মনসিংহ প্রতিনিধি আশরাফ উদ্দিন সিজেল। পুরস্কার হিসেবে তাদের নগদ অর্থ ও প্রশংসাপত্র দেওয়া হবে।
সেরা প্রতিবেদন ক্যাটাগরিতে জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম মওলার ‘বাংলাদেশে জেগে উঠেছে সোনার খনি’ শিরোনামে প্রতিবেদনটি নির্বাচন করেন বাংলা ট্রিবিউনের জুরি বোর্ড। এ ক্ষেত্রে ২৪টি প্রতিবেদন বিবেচনায় নেওয়া হয়।
জনপ্রিয় ক্যাটাগরিতে সর্বাধিক পঠিত সংবাদ হিসেবে প্রথম স্থান অর্জন করেছে প্রতিবেদক আমানুর রহমান রনির ‘সচিবের ছেলের পকেটে ইয়াবা দিয়ে বিপাকে পুলিশ’ শিরোনামে প্রতিবেদনটি।
এছাড়া সারাদেশ ক্যাটাগরিতে সেরা হয়েছে বাংলা ট্রিবিউনের ময়মনসিংহ প্রতিনিধি আশরাফ উদ্দিন সিজেলের ‘সাংবাদিক থেকে যেভাবে অস্ত্র ব্যবসায়ী’ শিরোনামের প্রতিবেদনটি।
ভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রতি মাসে এ ধরনের পুরস্কার দিয়ে থাকে বাংলা ট্রিবিউন।
/জেইউ/এজে/








