ব্রাজিলের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২২, ১২:৫০আপডেট : ২০ মে ২০২২, ১২:৫০

ব্রাজিল-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো শুভেচ্ছাপত্র বিনিময় করেছেন। বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাধীনতার পরপরই বাংলাদেশকে ব্রাজিলের স্বীকৃতির কথা স্মরণ করে বাংলাদেশের জণগণের পক্ষ থেকে ব্রাজিলের সরকার এবং জণগণকে ধন্যবাদ জানয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অপরদিকে, ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারো তার শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেছেন, বাংলাদেশের সূচনালগ্নে ব্রাজিলের সেই স্বীকৃতি দুই দেশের সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের পথ সুগম করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর অপরিসীম অবদানের কথা স্মরণ করেন।

শেখ হাসিনা ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং রাষ্ট্রপতি বলসোনারো সাদরে সে আমন্ত্রণ গ্রহণ করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ব্রাজিলের রাষ্ট্রপতি দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এক যোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের