পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা নিখোঁজ

সাত ঘণ্টা পর ফিরে আসা নিয়ে রহস্য

শেখ শাহরিয়ার জামান
০২ ফেব্রুয়ারি ২০১৬, ০১:১৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:০৯

বাংলাদেশ-পাকিস্তান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি দূতাবাসের একজন কর্মকর্তা আটকের কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে বাংলাদেশি দূতাবাসের প্রেস সেকশনের পারসোনাল অফিসার জাহাঙ্গীর হোসেন  নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার সাতঘণ্টা পর তিনি ফিরে আসেন বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।
পাকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত সোহরাব হোসেন সোমবার দিবাগত রাত ০১টা ৪০ মিনিটে বাংলা ট্রিবিউনকে বলেন, জাহাঙ্গীর সুস্থ শরীরে বাসায় ফিরেছেন।
জাহাঙ্গীর হোসেন এতক্ষণ কোথায় ছিলেন, তা জানা গেছে কিনা—জানতে চাইলে সোহরাব হোসেন বলেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। বিষয়গুলো কাল অফিসে গেলে জানা যাবে।
উল্লেখ্য, বাংলাদেশে পাকিস্তান দূতাবাসের একজন কর্মকর্তাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে বাংলাদেশি এই  কর্মকর্তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।  এ বিষয়ে  সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছিলেন,  জাহাঙ্গীর হোসেন পাকিস্তান সময় সোমবার ছযটার পরে অফিস থেকে বের হওয়ার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। জাহাঙ্গীর  অফিস থেকে বের হয়ে তার মেয়েকে কোচিং থেকে আনার জন্য যাচ্ছিলেন। কিন্তু তিনি সেখানে না পৌঁছাননি। বিষয়টি জানিয়ে  তার মেয়ে ফোন করলে নিখোঁজের বিষয়টি জানা যায়। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।সোহরাব হোসেন বলেন, আমি সঙ্গে সঙ্গে এখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রটোকল প্রধান, পুলিশ, ডিপ্লোমেটিক কোরের ডিনসহ সবাইকে বিষয়টি অবহিত করেছি।

উল্লেখ্য, জাহাঙ্গীর হোসেন প্রায় চার বছর ধরে পাকিস্তানে কর্মরত আছেন।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম