এসডিজি অর্জনে ‘মাই কনস্টিটিউয়েন্সি’ অ্যাপ কার্যকর ভূমিকা রাখতে পারে: স্পিকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ মে ২০২২, ২২:৪৩আপডেট : ২২ মে ২০২২, ২২:৪৩

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, ইউএনডিপি’র কারিগরি সহায়তায় বাংলাদেশ সরকারের বাস্তবায়নাধীন সংসদ সদস্যদের এলাকাভিত্তিক ‘মাই কনস্টিটিউয়েন্সি’ অ্যাপটির মাধ্যমে সবাই উপকৃত হবেন।

রবিবার (২২ মে) সংসদ ভবনের শপথ কক্ষে ‘মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্ল্যাটফর্মের অ্যাডভাইজরি গ্রুপের প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

স্পিকার বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ তথ্যাদি পাবেন। শিক্ষা, স্বাস্থ্য, পানি, দারিদ্র্য হ্রাস, বিদ্যুৎ সুবিধা, কৃষি, শিশুমৃত্যু হ্রাস, মাতৃমৃত্যু হ্রাস, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ইত্যাদি মৌলিক খাতগুলোর তর্থ্য এতে এলাকাভিত্তিক সন্নিবেশিত থাকবে। অ্যাডভাইজরি গ্রুপ এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে সহায়তা করবেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অ্যাপটি কার্যকরী ভূমিকা রাখতে পারে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও দেশের সব অঞ্চলের সুষম উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সংসদ সদস্যদের সম্পৃক্ত হতে হবে।’ যথাযথ ব্যবহারের মাধ্যমে ‘মাই কনস্টিটিউয়েন্সি' অ্যাপটিকে জনপ্রিয় করে তুললে এটি এলাকাভিত্তিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

‘মাই কনস্টিটিউয়েন্সি' অ্যাপটির অ্যাডভাইজরি গ্রুপের আহ্বায়ক ড. মো. আব্দুস শহীদ এমপির সভাপতিত্বে ও সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে তানভীর ইমাম এমপি, নারায়ণ চন্দ্র চন্দ এমপি, আ ফ ম রুহুল হক এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি, এস এম শাহজাদা এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, প্রাণ গোপাল দত্ত এমপি প্রমুখ বক্তব্য রাখেন। রাদওয়ান মুজিব সিদ্দিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়া ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ ভান নায়েন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম