সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্ষা মৌসুমের আগেই সব ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করা হবে। আর এ জন্য সংসদ সদস্যদের কাছে তালিকা চাওয়া হয়েছে।
সরকারি দলের সংসদ সদস্য মো. নোমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে সোমবার জাতীয় সংসদে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘যেসব রাস্তা যান চলাচলের অনুপযোগী রয়েছে, সেগুলো যানচলাচলের উপযোগী করা হবে। এজন্য সংসদ সদস্যদের কাছে থেকে তালিকা চাই। আপনারা তালিকা দিলে আমরা কাজ করতে পারবো।’
/এফএস/








