গাজীপুরে সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:০৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩০

গাজীপুরে সোয়েটার কারখানার আগুন গাজীপুরের বোর্ডবাজার (মালেকের বাড়ি) এলাকায় মেট্রেক্স সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আখতারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কারখানা ভবনের অষ্টম তলায় এই আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে।  

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, মেট্রেক্স সোয়েটার কারখানা ভবনের অষ্টম তলায় আগুন ধরেছে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও মাওনা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোরশেদুল ইসলাম জানান, রাজধানীর উত্তরা, শ্রীপুর, টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন নেভাতে গিয়ে চারজন আহত হয়েছেন। যদিও ভেতরে কেউ আটকা পড়েছেন কী না তা এখনও জানা যায়নি। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি তারা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ ঘটনার পর আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 
পাশের প্রীতি সোয়েটার কারখানার কমপ্লায়েন্স ব্যবস্থাপক ফারজানা আক্তার তিথী জানান, তাদেরটিসহ আশপাশের কারখানা থেকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে পানি সরবরাহ করা হয়।

/এসএম/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম