পাহাড়ে রক্তপাত-চাঁদাবাজি হতে দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী 

রাঙামাটি প্রতিনিধি
২৬ মে ২০২২, ১৯:২৩আপডেট : ২৬ মে ২০২২, ১৯:৪৬

পাহাড়ের মানুষ শান্তিপ্রিয়, এখানে কোনও রক্তপাত-চাঁদাবাজির ঘটনা চলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমরা জঙ্গি দমন করেছি, সন্ত্রাসীদের ঘরে ফিরিয়েছি। সেখানে পাহাড়ের তিন জেলায় কেন এত রক্তপাত হবে। পাহাড়ের অনেক জায়গায় ঘুরে দেখেছি, এলাকার মানুষ খুবই সাধারণ। এখানকার মানুষের কোনও চাহিদা নেই এবং খুবই শান্তিপ্রিয়। তাহলে কেন এই রক্তপাত? পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য রক্তপাত-চাঁদাবাজি হতে দেবো না। এসব বন্ধে যা করার প্রয়োজন সবই আমরা করবো। 

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রাঙামাটি নিউ পুলিশ লাইন্সে তিন পার্বত্য জেলায় তিনটি করে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার ক্যাম্প এবং রাঙামাটিতে এপিবিএনের ডিআইজি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ওয়াদা করছি, আমাদের পুলিশ বাহিনী আপনাদের পাশে থাকবে। সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের আমরা আইনের মুখোমুখি করবো, শাস্তি নিশ্চিত করবো। কারণ, পাহাড় সম্ভাবনাময়ী এলাকা। যেটা আমরা চিন্তা করছি, সেটা বানিয়ে আমরা দেখিয়ে দেবো।’ 

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘পাহাড়ি এলাকার প্রেক্ষাপট একটু ভিন্ন। তাই চুক্তির শর্ত অনুসারে তিন পার্বত্য জেলায় প্রত্যাহার করা সেনাক্যাম্পে পর্যায়ক্রমে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ক্যাম্প স্থাপন করা হবে। আর এর মাধ্যমে এই এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় থাকবে।’

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতির নেতা সন্তু লারমা আমাদের বড় ভাই ও এখানকার স্থানীয় নেতাদের সঙ্গে গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। কিছু সমস্যা রয়েছে, তা আলোচনার মাধ্যমে আমরা সমাধান করবো।

অনুষ্ঠানে কথা বলছেন সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন অনুষ্ঠানে সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন বলেন, ‘চুক্তি হয়েছে দুই পক্ষের মধ্যে। চুক্তিতে ৭২টি ধারা ও ৯৯টি উপধারা হয়েছে। সেই চুক্তিতে সরকারের জন্য পালনযোগ্য সব আর চুক্তি স্বাক্ষরকারীদের জন্য পালনযোগ্য মাত্র দুটি ধারা রয়েছে। ঘ খণ্ডের অনুচ্ছেদ ১৩ ও ১৪-েতে বলা আছে, সব অস্ত্র জমা দিতে হবে এবং সবাই আত্মসমর্পণ করবে। কিন্তু পরিস্থিতি দেখে মনে হয় সেটা হয়নি।’

তিনি আরও বলেন, ‘পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা যদি যুদ্ধ করতে চান, আসুন স্থান ঠিক করি। ৩০ মিনিট টিকে থাকতে পারবেন না। পাহাড়ে পাহাড়ে লুকিয়ে থাকবেন, মানুষের বাড়িতে গিয়ে জোর করে ভাত খাবেন আর আমাদের দেখে গুলি করে আহত করবেন, এটাকে যুদ্ধ বলে না।’  

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর, সংসদ সদস্য দীপংকর তালুকদার, কুজেন্দ্রলাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা প্রমুখ।

 

 

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম