‘সরকারের দেওয়া গুম সংক্রান্ত তথ্য অপর্যাপ্ত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ১৯:৩৭আপডেট : ২৬ মে ২০২২, ১৯:৩৭

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের গুম সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের কাছে বাংলাদেশ যে ৬৬ জন সম্পর্কে তথ্য দিয়েছে সেটি অপর্যাপ্ত। গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে অনুরোধ করেছে ওয়ার্কিং গ্রুপ।

সম্প্রতি ওয়ার্কিং গ্রুপ একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে ৬৬জন গুম হওয়া ব্যক্তি সম্পর্কে বাংলাদেশ সরকার যে তথ্য দিয়েছে সেটি অপর্যাপ্ত।

ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়, আট ব্যক্তির খোঁজ পাওয়ার কারণে তাদেরকে গুম হওয়ার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এছাড়া গত বছরের সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত নতুনভাবে দুজন ব্যক্তির গুম হওয়ার বিষয়টি আমলে নিয়েছে ওয়ার্কিং গ্রুপ।

গত বছরের নভেম্বরে ফুলবাড়িয়া থেকে ইমাম মাহাদি হাসান নামক একজন ব্যক্তির গুম হওয়ার অভিযোগ রয়েছে। তার বিষয়ে তথ্য চাওয়া হচ্ছে। এছাড়া মোহাম্মাদ ওমর ফারুক নামক একটি ব্যক্তি ২০১৪ সালে গুম হয়েছে বলে নতুন অভিযোগ করা হয়েছে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম