৪ দিনের সফরে পর্তুগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ২০:১৫আপডেট : ২৬ মে ২০২২, ২০:১৫

৪ দিনের সফরে পর্তুগালে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের রাজনৈতিক সফর হচ্ছে পর্তুগালে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার লিসবনে ওইদেশের সংসদের ভাইস-প্রেসিডেন্ট আদাও হোসে ফনসেকা সিলভার সঙ্গে বৈঠক করেন শাহরিয়ার আলম। এসময় বাংলাদেশে দূতাবাস খোলার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আলোচনায় পর্তুগালে বাংলাদেশি অভিবাসীদের অবদানের কথা বলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। পর্তুগিজ বিশ্ববিদ্যালয়ে আরও বাংলাদেশি শিক্ষার্থী যাতে পড়তে পারে সেজন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দুদেশের সংসদ সদস্যদের মধ্যে একটি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনেরও প্রস্তাব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতে ইতিবাচক সাড়া দেন সিলভা।

বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম