তারেক জিয়াকে দেশে ফেরাতে আলোচনা চলছে: তথ্যমন্ত্রী 

কক্সবাজার প্রতিনিধি
২৭ মে ২০২২, ১৯:১৩ আপডেট : ২৭ মে ২০২২, ১৯:৫৩

দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি দেশে আবারও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম কোর্টের সামনে তাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়েছে। তারেক রহমান নিজেই দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনা অব্যাহত আছে।

শুক্রবার (২৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত 'আবৃত্তি উৎসব' অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর মহানুভবতায় খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন, কিন্তু বিএনপির নেতাকর্মীরা তা বুঝতে ব্যর্থ। বিএনপির ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা যে ভাষায় কথা বলছেন, এতে আমাদের গভীরভাবে ভাবতে হচ্ছে। খালেদা জিয়াকে পুনরায় কারাগারে পাঠাতে জনগণের পক্ষ থেকে দাবি উঠছে।

পদ্মা সেতু বিষয়ে তিনি বলেন, পদ্মা সেতু শুধু উন্নয়নযজ্ঞ নয়, এটি বাংলাদেশের সক্ষমতার প্রতীক। এখন বিএনপি ও ড. ইউনূসসহ ষড়যন্ত্রকারীদের গাত্রদাহ হচ্ছে। এটি নিয়ে আর কেউ মুখ খুলছেন না। কারণ, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অনুপম সেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, অভিনয় শিল্পী জয়ন্তী চক্রবর্তী, কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা নূরুল আবছার প্রমুখ।  

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সারা দেশের কবি ও লেখকরা উপস্থিত ছিলেন।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
ভুয়া ফটোকার্ডের ফাঁদে সাধারণ মানুষ থেকে রাজনীতিক: সমাধান কোথায়?
সর্বশেষ খবর
সাপ্তাহিক ছুটির দিনে ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
সাপ্তাহিক ছুটির দিনে ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (৩০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা