গাফ্‌ফার চৌধুরীর মরদেহ শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২২, ১৯:৩০আপডেট : ২৭ মে ২০২২, ২০:২৫

মহান একুশের অমর সংগীতের রচয়িতা, বর্ষীয়ান সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক, ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল শনিবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে তাকে গার্ড অফ অনার প্রদান করা হবে।

এর আগে, সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশ হাইকমিশন লন্ডনের সার্বিক তত্ত্বাবধানে গাফ্‌ফার চৌধুরীর মরদেহ সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০২-যোগে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বাংলাদেশ সরকারের পক্ষে বিমানবন্দরে মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন।

শুক্রবার (২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৪টায় শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেস ক্লাবে মরদেহ আনা হবে। বিকাল সাড়ে ৪টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশে যাত্রা এবং বিকাল সাড়ে ৫টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানিয়েছেন, একই ফ্লাইটে মরহুম আবদুল গাফ্‌ফার চৌধুরীর পরিবারের সদস্যদেরও ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আবদুল গাফ্‌ফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ২০ মে পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার প্রথম জানাজার পর পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। গত ২৩ মে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে মরহুমের স্মরণে পূর্ব লন্ডনে এক মিলাদ মাহফিল ও শোকসভার আয়োজন করে। যুক্তরাজ্য সফররত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন।

মরহুম আবদুল গাফ্‌ফার চৌধুরীর জানাজা ও শ্রদ্ধা নিবেদন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সরকারের বিভিন্ন দফতর ও সংস্থার সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জাতীয় প্রেস ক্লাব সার্বিক সহযোগিতা করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খবর: বাসস

আরও পড়ুন: শনিবার দুপুরে গাফ্‌ফার চৌধুরীর মরদেহ পৌঁছাবে

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম