ইউএন-এসকাপের ৪টি প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২২, ২০:১৩আপডেট : ২৭ মে ২০২২, ২০:১৩

থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত অর্থনৈতিক এবং সামাজিক কমিশন (ইউএন-এসকাপ) এর চারটি আঞ্চলিক প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ নির্বাচনে ২০২২-২৫ মেয়াদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত ছাড়া বাংলাদেশই একমাত্র দেশ যে ইউএন-এসকাপের চারটি আঞ্চলিক প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদেই নির্বাচিত হয়।

থাইল্যান্ডের ইউনাইটেড নেশনস কনফারেন্স সেন্টারে বৃহস্পতিবার (২৬ মে) অনুষ্ঠিত এ নির্বাচনে চীনের বেইজিং ও ফিজির সুভাতে ইউএন-এসকাপের উপ-আঞ্চলিক অফিস থেকেও ভোট দানের ব্যবস্থা ছিল।

ইউএন-এসকাপের ৪টি প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে বাংলাদেশ উল্লেখ্য, ইউএনএসকাপ-এর পাঁচটি আঞ্চলিক প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি আঞ্চলিক ইনস্টিটিউটের একটি গভর্নিং কাউন্সিল থাকে এবং তারা প্রতিষ্ঠানের প্রশাসন ও আর্থিক অবস্থা পর্যালোচনা করার পাশাপাশি কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে ইনস্টিটিউট পরিচালকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে।

জাতিসংঘের এই বৃহত্তম সংস্থায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নেতৃত্ব বাংলাদেশের নেতৃত্বকে যে কতটা মূল্যায়ন করে, এই জয় তার এক উজ্জ্বল প্রমাণ। এই বিজয় বাংলাদেশের অগ্রযাত্রার ‌‘উন্নয়ন মডেল’ এর প্রতি অন্যান্য সদস্য রাষ্ট্রের আস্থার প্রতিফলন।

এই প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পরিষদে সদস্যপদ লাভের মাধ্যমে, বাংলাদেশ প্রতিষ্ঠানসমূহের কর্মসূচি এবং অর্থ ও অন্যান্য প্রশাসনিক বিষয়ে পরামর্শ প্রদানের সুযোগ সৃষ্টি হবে এবং আইসিটি, কৃষি, পরিসংখ্যান, বিজ্ঞান ও প্রযুক্তি এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিময়, দক্ষতা উন্নয়নে বাংলাদেশের অংশগ্রহণ গুরুত্ব পাবে।

 

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী